• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তিন সিটিতে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

সিসি নিউজ, ২৮ জুলাই: নির্বাচন উপলক্ষে রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনী এলাকায় শনিবার থেকে ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। আগামী ৩০ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিন সিটিতে আগামী ৩১ জুলাই পর্যন্ত বিজিবি সদস্যরা নিয়োজিত থাকবে। বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীতে ১৫ প্লাটুন, বরিশালে ১৫ প্লাটুন এবং সিলেট সিটি কর্পোরেশনে ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এছাড়া প্রত্যেক নির্বাচনী এলাকায় অতিরিক্ত ৪ প্লাটুন করে বিজিবি সদস্য রিজার্ভ রাখা হয়েছে। প্রয়োজনে আরো বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ