• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কাহারোলে বাদাম বিক্রেতার ছেলে পেয়েছে জিপিএ-৫

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলার বুলিয়া বাজার কলেজ থেকে মনিরুল ইসলাম এবার এইচ,এস,সি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। মনিরুলের পিতা মোঃ জিয়ারুল হক একজন বাদাম বিক্রেতা। এ অসাধারণ কৃতত্বের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে ভবিষ্যতে তার শিক্ষা সহায়তার জন্য তাকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ ৫ হাজার টাকা প্রদান করেন। মনিরুলের পিতা মোঃ জিয়ারুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি জানান, আমার ৩ ছেলেমেয়ের মধ্যে ১ ছেলে ২ মেয়ে। ৩ জনই লেখাপড়া করে। আমার একমাত্র সংসারের উপার্জন এই বাদাম বিক্রি। বাদাম বিক্রি করে আমার পক্ষে সংসার পরিচালনা করা ও ছেলেমেয়েদের লেখাপড়ার ভার বহন করা খুবই কষ্টকর। আমি খুব কষ্ট করে মানুষের কাছে হাত পাতিয়ে মনিরুলের লেখাপড়া চালিয়ে এসেছি। তাই এখন মনিরুলের উচ্চ শিক্ষার জন্য কি করিব আমি দিশেহারা হয়ে পড়েছি।

কাহারোলে আদিবাসীর জমি অবৈধ ভাবে ভোগ দখল
দিনাজপুরের কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের ফেরুষাডাঙ্গা গ্রামের কতিপয় প্রভাবশালী ব্যক্তি আদিবাসীর জমি ভুয়া দলিল মূলে ভোগ দখল করিয়া আসিতেছে। জানা যায়, ফেরুষাডাঙ্গা গ্রামের পারকু মার্ডীর আবাদী জমি-জমা একই গ্রামের মৃত নজরুল ইসলাম, সাদ্দাম হোসেন, খয়রাদ হোসেন, মকবুল হোসেন, আনিসুর রহমান সহ দীর্ঘদিন ধরিয়া ভুয়া কাগজপত্রের বলে জোর পূর্বক ভোগ দখল করিয়া আসিতেছে। পারকু মার্ডী মারা যাওয়ার পরে তার একমাত্র মেয়ে জোহান্না মার্ডী তার বাবার জমি-জমার সকল কাগজপত্র সংগ্রহ করে আদালতে মামলা করলে মাননীয় আদালত জোহান্নার পক্ষে রায় প্রদান করেন। জোহান্না রায় পাওয়ার পরে গ্রাম্য ও থানা পুলিশের শালিশের মাধ্যমে বিবাদীগণের পক্ষ থেকে জমি চাইতে গেলে তারা বিভিন্ন রকম টালবাহানা শুরু করে। জোহান্না মার্ডী নিরুপায় হয়ে সহায়তা পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় আকুতি-মিনতি করে বেড়াচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ