• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সিলেটে টয়লেটে মা ও দু’মেয়ের লাশ

সিলেট, ৩০ জুলাই: সিলেটের দক্ষিণ সুরমার একটি কলোনির টয়লেট থেকে সোমবার দুপুরে এক নারী ও তার দু’মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন, জনি বেগম (৩৮) গোপালগঞ্জ জেলার মোকসেদপুর এলাকার হাসান মুন্সীর স্ত্রী ও তার দু’মেয়ে মীম (১৫) ও তাকসিন (১৩)।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার জাপান প্রবাসী কামাল আহমদের কলোনি থেকে লাশগুলো উদ্ধার করা হয়। কলোনির কেয়ারটেকার এরশাদের আত্মীয় হাসান মুন্সী তার স্ত্রী ও দু’মেয়েকে নিয়ে এক সপ্তাহ আগে কলোনিতে আসেন। তারা কলোনির একটি ঘরে থাকতেন।

গত শনিবার হাসান ওই ঘরে তালা মেরে তার স্ত্রী ও মেয়ে বেড়াতে গেছে বলে চাবি এরশাদের কাছে রেখে চলে যান। সোমবার ওই ঘর থেকে পঁচা গন্ধ বের হলে প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বলে জানান ওসি।

পুলিশ জানায়, নিহতদের চোখে ও শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। হাসান তাদের হত্যা করে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ