• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সিলেটে নিজের কেন্দ্রেই হারলেন বদরউদ্দিন কামরান

সিলেট, ৩০ জুলাই: সিলেটে নিজ কেন্দ্রেই হেরে গেলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান।

সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীর কাছে ১৩০ ভোটের ব্যবধানে হেরেছেন তিনি।

সোমবার সন্ধ্যা ছয়টায় নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়।

জানা যায়, কেন্দ্রটিতে ধানের শীষ প্রতীকে ভোট পড়েছে ৭৭৬টি, নৌকা প্রতীকে পড়েছে ৬৪৬ টি ভোট।

এ ছাড়া জামায়াতের প্রার্থী (স্বতন্ত্র) এহসানুল মাহবুব জুবায়ের এ কেন্দ্রে পেয়েছেন ২৬ ভোট।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোট গণনায় এ পর্যন্ত ৮০ টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ প্রার্থী পেয়েছেন ২৬৭০৬ ভোট। বিএনপি প্রার্থী পেয়েছেন ২৫২৯৬ ভোট।

সিলেট সিটি করপোরেশনের ৯টি সংরক্ষিত নারী ও ২৭টি সাধারণ ওয়ার্ডে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে ১ লাখ ৭১ হাজার ৪৪৪ জন পুরুষ এবং ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন নারী ভোটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ