• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ব্যালটে ভোটের পরিবর্তে প্রেমের প্রস্তাব

সিসি ডেস্ক: পছন্দের মানুষটিকে নিজের ভালোবাসার কথা জানাতে যুগে যুগে কতই না বিচিত্র উপায় বেছে নিয়েছে প্রেমিক-প্রেমিকারা। কিন্তু এবারের প্রেম নিবেদনের উপায়টা সত্যিই আজব বটে! নির্বাচনে ভোট দিতে গিয়ে ব্যালট পেপারে প্রেম নিবেদন করে বসলেন এক ভোটার!

আজব ঘটনাটি ঘটেছে পাকিস্তানে সদ্য অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে।

দেশটির তেহরিক-ই-ইনসাফ-গুলালাইয়ের (পিটিআই-জি) নেতা আয়েশা গুলালাই তার নির্বাচনী আসন (এনএ-৫ নওশেরা-১) থেকে প্রার্থী হয়ে মাত্র একটি ভোট পেয়েছেন। সেই একটি ভোটেই আয়েশা গুলালাইকে লিখিতভাবে প্রেম নিবেদন করেছেন ভোটার!

রিজালপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ নম্বর কেন্দ্রে এ ভোটটি পড়ে। তবে ব্যালটে ভোটের পরিবর্তে ভোটার ‘আই লাভ ইউ’ লেখেন। পরে ভোটটি বাতিল করে দেন প্রিজাইডিং অফিসার।

আয়েশা গুলালাই নওশেরা-১ আসনে পিটিআই প্রার্থী সাবেক মুখ্যমন্ত্রী পারভেজ খাত্তাকের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

উল্লেখ্য, আয়েশা গুলালাই পিটিআই থেকে বের হয়ে নতুন দল পিটিআই-গুলালাই গঠন করেছিলেন। তিনি পিটিআই ছাড়ার আগে অভিযোগ করেছিলেন, ইমরান খান তার মোবাইল ফোনে আপত্তিকর এসএমএস পাঠিয়েছিলেন। তবে তার সে অভিযোগ অস্বীকার করেন ইমরান খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ