• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে ৭ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে রুবেল হোসেন (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। কালাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকা থেকে বুধবার বিকেলে তাকে আটক করা হয়। আটককৃত রুবেল উপজেলার মাদাই গ্রামের আফসার আলীর ছেলে ।
বুধবার দুপুরে থানায় রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন ভুক্তভোগীর মা।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার মাদাই গ্রামের আফসার আলীর ছেলে রুবেলের সাথে ৭ম শ্রেণীর ওই ছাত্রীর মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হয়। গত শুক্রবার সর্ম্পকের এক পর্যায়ে বগুড়ার মহাস্থানগড়ে ঘুড়তে নিয়ে গিয়ে রুবেল একটি নির্জন জায়গায় স্কুলছাত্রীকে ধর্ষণ করে । এসময় রুবেল ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে স্কুলছাত্রীকে ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে বাসায় পাঠায়ে দেয়। স্কুলছাত্রীটি বাসায় এসে অসুস্থ্য হয়ে পড়লে তার মার কাছে ঘটনাটি বলে । পরে তার মা স্কুলছাত্রীকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান । পরে তার অবস্থার অবনতি হলে বুধবার বিকেলে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান , এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ