• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিক্ষার্থীদের গাড়ির কাগজপত্র দেখালেন শাকিব খান

বিনোদন ডেস্ক : ঢালিউড কিং শাকিব খান আন্দোলনরত শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে তার গাড়ির কাগজপত্র ও লাইসেন্স যাচাই করিয়েছেন। বৃহস্পতিবার  মতিঝিল শাপলা চত্বরে আসলে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে পড়ে গাড়ি থামান ঢালিউডের কিং খান।তিনি এসময় ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিংয়ে পুরান ঢাকা যাচ্ছিলেন।

এসময় শিক্ষার্থীরা এগিয়ে এলে শাকিব খান তার গাড়ির জানালা খুলে তাদের সঙ্গে কথা বলেন। কাগজপত্র দেখার পর সবকিছু ঠিক থাকায় শিক্ষার্থীরা তা ফেরত দেয়। এ সময় শাকিব খান আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, ‘তোমাদের এ আন্দোলন যৌক্তিক। আমি আছি এর সঙ্গে’। এসময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান।

শাকিব খান গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীরা বৃষ্টির মধ্যে ভিজে শান্তিপূর্ণভাবে যৌক্তিক দাবি আদায়ের জন্য আন্দোলন করছে- এটা বেশ ইতিবাচক। শুটিংয়ের কস্টিউম পরা না থাকলে আমি শিক্ষার্থীদের সাথে রাস্তায় নেমে যেতাম।

তিনি বলেন, আজকে যে কোমলমতি শিক্ষার্থীরা দাবি আদায়ে রাস্তায় যে আন্দোলন করছে, সেটা আমাদের বড়দের করার কথা ছিল। কিন্তু শিক্ষার্থীরা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা ব্যর্থ হয়েছি। বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা বিভিন্ন গাড়ির লাইসেন্স দেখছে, তারপর গাড়ি ছাড়ছে, শৃঙ্ক্ষলাবদ্ধভাবে চলাচলে সহায়তা করছে। কি সুন্দর দৃশ্য! দেখে আমি সত্যিই আবেগ প্রবণ হয়ে পড়েছি।

শাকিব আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী নিশ্চই বিষয়টি দেখছেন। আমরা তাঁর ওপর আস্থা রাখি। এই নৈরাজ্য সৃষ্টিকারী, ঘাতকদের শাস্তি দিয়ে এই অরাজকতা দূর করবেন। আমি আশু প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ