• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাড়ি থামিয়ে বাবার লাইসেন্স যাচাই করলেন মেয়ে

সিসি ডেস্ক, ০৩ আগষ্ট: রাজধানীর উত্তরা এলাকায় স্ত্রী দেবীকে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন অমি গাফফার। পথিমধ্যে উত্তরার মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থীরা গাড়ির গতিরোধ করে। এরপরে শিক্ষার্থী তাঁর ড্রাইভিং লাইসেন্স যাচাই করতে আসে সে আর কেউ না, তাঁদের মেয়ে রাইসা। ঘটনাটি সিনেম্যাটিক মনে হলেও সত্য। এরপর বাবা হাসিমুখে মেয়ের হাতে লাইসেন্স তুলে দেন।

মেয়ে দক্ষ ট্রাফিক সার্জেন্টের মতো মনোযোগ দিয়ে লাইসেন্স যাচাই করে বাবার হাতে ফেরত দেয়। মনে হচ্ছিল না এটা বাবা-মেয়ের ঘটনা। মনে হচ্ছিল একজন গাড়ি চালক ও একজন সার্জেন্টের নিয়মিত আচরণ। এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

বিষয়টির সত্যতা সম্পর্কে নিশ্চিত করেন অমির স্ত্রী ও রাইসার মা দেবী গাফফার।

তিনি বলেন, আমরা রাজধানীর উত্তরার খালপাড় এলাকা দিয়ে যাচ্ছিলাম। এসময় শিক্ষার্থীরা আমাদের গাড়ির গতিরোধ করে। আমাদের লাইসেন্স চেক করতে যে আসে সে আমাদের মেয়ে রাইসা গাফফার। বিষয়টিতে খুব অবাক হয়েছি। তাদের দায়িত্ববোধ ভালো লেগেছে।গত রবিবার শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ