• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ভাঙচুর ও মারধরের অভিযোগ

সিসি নিউজ: চট্টগ্রামে কর্ণফুলী সেতুর টোলপ্লাজায় ভাঙচুর ও টোল সংগ্রহকারীদের মারধরের অভিযোগ উঠেছে মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মশিয়ার রহমানের বিরুদ্ধে। আজ শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। পরে বিকেলেই মশিউরকে দায়িত্ব থেকে সরিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে সংযুক্ত করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) নুরে আলম মিনা।
কর্ণফুলী শাহ আমানত সেতুর ইজারাদার প্রতিষ্ঠানের ইনচার্জ অপূর্ব শাহা অভিযোগ করে বলেন, হঠাৎ গাড়ি থেকে নেমে এএসপি মশিউর বুথের গ্লাস ভাঙা শুরু করেন। পরে বুথ থেকে বের করে সোহাগ ও ফয়সালকে মারধর করেন। তাঁদের বাঁচাতে গেলে সাদ্দাম হোসেন নামের আরও একজনকে মারধর করেন তিনি। পরে তিনি তাঁর গাড়ির সামনে থাকা অন্য গাড়িগুলো টোল গ্রহণ ছাড়া ছেড়ে দিতে বাধ্য করেন এবং তিনিও চলে যান। এ ঘটনায় শাহ আমানত টোল প্লাজার ব্যবস্থাপক মহিদুল ইসলাম বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা করেছেন। মামলায় এএসপির নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়।
ঘটনার সময় ওই পুলিশ কর্মকর্তা মদ্যপ ছিলেন বলে অভিযোগ টোলপ্লাজার কর্মীদের। চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা জানান, এএসপি মশিয়ার দায়িত্বরত এলাকা ছেড়ে অন্য এলাকায় যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ