• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারী ও দিনাজপুরে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ

সিসি নিউজ, ০৪ আগষ্ট: নিরাপদ সড়কের দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বেলা ১১ টার দিকে শহরের স্বাধীনতা অম্লাণ স্মৃতি স্তম্ভ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে নীলফামারী সরকারী কলেজ, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ছমিউদ্দিন স্কুল এ- কলেজসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সহশ্রাধীক শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীদের এ কর্মসূচীতে নীলফামারী জেলা ছাত্রলীগের সাধারন সাম্পাদক মাসুদ সরকার মাসুদ ও জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক অয়ন মাহমুদ একাতœতা প্রকাশ করে বক্তব্য দেন।
এদিকে একই দাবিতে ডোমার রেল ঘুন্টি মোড়ে সড়ক অবরোধ করে বিভিন্ন যানবাহনের ফিটনেস ও চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করেন শিক্ষার্থীরা।

দিনাজপুর

“নিরাপদ সড়ক চাই” স্লোগান নিয়ে আজও দিনাজপুরে বিক্ষোভ মিছিলসহ রাস্তা অবরোধ পালন করেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর শহরের সদর হাসপাতাল মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় তারা নিরাপদ সড়কের দাবিতে নানা রকমের ব্যানার ফেসটুন নিয়ে বিক্ষোভসহ বিভিন্ন শ্লোগান করতে থাকে। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ