• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি: রাবি শিক্ষার্থী গ্রেফতার

রাজশাহী, ০৭ আগষ্ট: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে আটকের পর মঙ্গলবার সকালে তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পবা থানা পুলিশ।

গ্রেফতারকৃত মাহাবুব আলম বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি কাঁঠালপাড়া এলাকার আলতাব হোসেনের ছেলে।

এ বিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ এনে পারিলা ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি মিনারুল ইসলাম সোমবার রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মাহাবুবের বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মাহবুব তার নিজ ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে অশ্লীল মন্তব্য করেন।’

বিভাগের সভাপতি ড. খন্দকার এনামুল হক বলেন, আমি এ বিষয়ে জানি না। এমন কোনো তথ্য আমার কাছে নেই। তাছাড়া ওই শিক্ষার্থীর পরিবার থেকেও আমাদের অবগত করা হয়নি। অন্যদিকে গ্রেফতারের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানও অবগত নন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ