• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাতীয় পার্টির চিফ হুইপ তাজুল ইসলাম আর নেই

সিসি নিউজ, ১৪ আগষ্ট: জাতীয় সংসদে জাতীয় পার্টির চিফ হুইপ ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য তাজুল ইসলাম চৌধুরী মারা গেছেন। সোমবার (১৩ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান।

জালালী জানান, ১৩ আগস্ট রাত ১১টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ ১৪ আগস্ট বাদ আসর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এর পর ১৫ আগস্ট কুড়িগ্রামে তার শেষ জানাজার পর সেখানেই তাকে দফন করা হবে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। তাঁরা এক শোক বার্তায় বলেন, ‘তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারালো। তাজুল ইসলাম চৌধুরীর অভাব দীর্ঘদিন অনুভব করবে দেশ। রাজনীতি ও মানবসেবায় তাঁর অবদান স্মারণীয় হয়ে থাকবে। দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের প্রতি তাজুল ইসলাম চৌধুরীর ভালোবাসা গভীর কৃতজ্ঞতায় স্মরণ করেন তারা।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যু সংবাদে রাতেই ইউনাইটেড হাসপাতালে ছুটে যান পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিস হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ এমপি, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা এমপি, বিরোধীদলীয় হুইপ নুরুল ইসলাম ওমর এমপি, শওকত চৌধুরী এমপিসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ