• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নোবেলজয়ী কফি আনান আর নেই

আন্তর্জাতিক ডেস্ক, ১৮ আগষ্ট: জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মানবতার জন্য কাজ করার অবদানস্বরূপ তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছিলেন।

আনান ফ্যামিলি এবং কফি আনান ফাউন্ডেশন থেকে শনিবার এক টুইটে বিশ্ববরেণ্য এই নেতার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

টুইটে বলা হয়, “আনান ফ্যামিলি ও কফি আনান ফাউন্ডেশনের পক্ষ থেকে অত্যন্ত দুঃখের সঙ্গে ঘোষণা দেওয়া হচ্ছে যে, জাতিসংঘের সাবেক মহাসচিব ও নোবেল পুরস্কারজয়ী কফি আনান আমাদের ছেড়ে চলে গেছেন।  সামান্য অসুস্থতা থেকে ১৮ অগাস্ট শনিবার তিনি মারা যান।”

ঘানা ওয়েব জানায়, সুইজারল্যান্ডে শনিবার সকালে কফি আনান মারা যান।

মানবিক কর্মকাণ্ডের জন্য ২০০১ সালে নোবেল পুরস্কারজয়ী কফি আনান মিয়ানমারের রোহিঙ্গা সঙ্কটের সমাধান নিয়েও কাজ করছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ