• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বুড়িগঙ্গায় গরু বোঝাই ট্রলারডুবি

নারায়ণগঞ্জ, ১৯ আগষ্ট: নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ৩১টি গরু নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এতে আহত হয়েছেন ৬ গরু ব্যবসায়ী।

এ ঘটনায় দায়ী লঞ্চের মাস্টার ফারুক হোসেনকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাতটায় বুড়িগঙ্গা নদীর ফতুল্লা লঞ্চ ঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের জানান, টাঙ্গাইল থেকে ট্রলারে করে ৩১টি কুরবানির গরু নিয়ে বিক্রির জন্য ফতুল্লা হাটে আসে ব্যবসায়ীরা। ঘাটে ট্রলারটি ভিড়ানোর সময় ফতুল্লা লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়া দুটি লঞ্চের চাপায় পড়ে গরুর ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা রাখালরা গরু বাঁচানোর জন্য রশি কাটতে গেলে তিনজন নিখোঁজ হন। এ ঘটনায় তিনজন আহত হয়েছে।আহতদের স্থানীয়রা উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার জন্য দায়ী লঞ্চ দুটি হলো এম ভি ধুলিয়া-এক এবং এম ভি আওলাদ শাহ। এর মধ্যে পুলিশ এম ভি ধুলিয়া-একের মাস্টার ফারুক হোসেনকে আটক করেছে। অন্যরা ও এম ভি আওলাদ শাহ’র লোকজন পালিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ