• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফেনীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

ফেনী, ২০ আগষ্ট: ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জে গরুর ট্রাকের সাথে চট্টগ্রামমুখী মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো সাতজন।

সোমবার ভোর ৪টার দিকে উপজেলার সুলতানা ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ফেনীর মহিপাল হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল আওয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা বিদেশ থেকে আসা স্বজনকে নিতে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম বিমানবন্দরে যাচ্ছিলেন। আহতদের ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ইনচার্জ আব্দুল আওয়াল বলেন, ভোর ৪টার দিকে গরুবাহী ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ