• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

ফেনী, ২০ আগষ্ট: সারাদেশে চলমান মাদকবিরোধী অভিযানের মধ্যে ফেনীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. মামুন মোর্শেদ (৩৫) ও আল আমিন (২৫) দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ২৪ হাজার ৭০০ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্প অধিনায়ক সাফায়ত জামিল ফাহিম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরে চেকপোস্ট বসানো হয়। রাতে ওই এলাকায় র‌্যাবের ক্যাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন হিসেবে দুই মোটরসাইকেল আরোহীকে থামতে বলে র‌্যাব।

এ সময় তারা না থেমে উল্টো র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে ওই দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

পরে তল্লাশি চালিয়ে তাদের সঙ্গে থাকা মোটরসাইকেলের তেলের ট্যাংক থেকে ২৪ হাজার ৭০০ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

জামিল ফাহিম আরো বলেন, মরদেহ ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। জব্দ হওয়া মাদকদ্রব্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ