• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রবল বাতাসে উড়ে গেল ‘কাবার গিলাফ’ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, ২০ আগষ্ট: মক্কায় প্রবল বাতাসের ফলে পবিত্র কাবা ঘরের গিলাফ (কিসওয়া) উড়ে যায়। রোববার (১৯ আগস্ট) পবিত্র মক্কা নগরীতে  আকস্মিক ধূলিঝড়ের কারণে এ গিলাফ উড়ে যায় বলে আল আরাবিয়া জানিয়েছে।

সাধারণত ৯ জিলহজ আলাফার দিনে কাবা ঘরের গিলাফ পরিবর্তন করে নতুন গিলাফ লাগানো হয়ে থাকে। সে হিসেবে আজ গিলাফ পরিবর্তন করা হবে।

প্রসঙ্গত, কাবাকে আবৃত করে রাখা কাপড়টিকে বলে কিসওয়া বা গিলাফ। কাবা শরিফের দরজা ও বাইরের গিলাফ দুটোই মজবুত রেশমি কাপড় দিয়ে তৈরি করা হয়। প্রতিবছর দুটি করে (একটি সতর্কতামূলক) গিলাফ তৈরি করা হয়। হাতে তৈরি করতে সময় লাগে আট থেকে নয় মাস। অন্যটি মেশিনে মাত্র এক মাসে তৈরি করা হয়।

উল্লেখ্য,  রোববার  পবিত্র মক্কা নগরীতে  আকস্মিক ধূলিঝড় ও বৃষ্টি শুরু হয়। স্থানীয় সময় সন্ধ্যা ৬.৫০ মিনিটে শুরু হওয়া ধূলিঝড় রাত প্রায় ১০ টা ৩০ মিনিটের দিকে থেমে যায়।

ভিডিওতে দেখুন কাবার গিলাফ উড়ে যাওয়ার দৃশ্য …

https://twitter.com/mansi1973/status/1031232820130263040


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ