• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে মাদক বিরোধী শপথ ও ফানুস উৎসব অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে মাদক বিরোধী শপথ ও ফানুস উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে নীলফামারী শহরের হাই স্কুল মাঠে ওই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
ঢাকাস্থ নীলফামারী জেলা আইনজীবী কল্যাণ সমিতি আয়োজিত মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান ঢাকাস্থ তেজগাঁ কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের অবসরপ্রাপ্ত আবাসিক মনোচিকিৎসক আক্তারুজ্জামান সেলিম।
ঢাকাস্থ নীলফামারী জেলা আইনজীবী কল্যাণ সমিতির আহবায়ক মলয় কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি মারুফ জামান কোয়েল।
এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবু মো. সোয়েম, জ্যেষ্ঠ আইনজীবী নূরজ্জামান স্টালিন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকাস্থ নীলফামারী জেলা আইনজীবী কল্যাণ সমিতির সদস্য সচিব মো. সৈকত হোসেন, সংগঠনের যুগ্ম সচিব কামরান তারিক, জিএম সজীব, মঞ্জুরুল ইসলাম সুমন, বাবু উৎপল রায় প্রমূখ।
ঢাকাস্থ নীলফামারী জেলা আইনজীবী কল্যাণ সমিতির সদস্য সচিব মো. সৈকত হোসেন জানান, মাদকের করাল গ্রাস থেকে কিশোর-যুবকসহ ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করাসহ তাদের মাঝে মাদক বিরুদ্ধে অবস্থান ও সচেতনা সৃষ্টির লক্ষ্যে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ ও ফানুস উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অন্তত দুই শতাধিক মানুষ মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করেন। শেষে সেখানে শতাধিক ফানুস আকাশে উড়ানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ