• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব‌্যবসায়ী নিহত

কক্সবাজার, ২৪ আগষ্ট: কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আজিজুর রহমান আজাদ (৪২) এক মাদক বিক্রেতা নিহত হয়েছে। শুক্রবার ভোরে টেকনাফ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আজাদ সাভারের শ্যামপুর এলাকার আনিসুর রহমানের ছেলে। তিনি ইয়াবা বিক্রেতা ছিলেন। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ২০ হাজার ইয়াবা ট্যাবলেট, একটি অগ্নিদগ্ধ মাইক্রোবাস, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলির খোসা ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ওসি রনজিৎ কুমার বড়ুয়া বলেন, টেকনাফ থেকে মাইক্রোবাসে ইয়াবার একটি চালান ঢাকা নেয়া হচ্ছিল। খবর পেয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি দল টেকনাফে অস্থায়ী তল্লাশি চৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে। এ সময় একটি মাইক্রোবাস থামানোর নির্দেশ দেয় র‌্যাব। কিন্তু নির্দেশ অমান্য করে মাইক্রোবাসটি না থামিয়ে চালক র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন।

র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে ঘটনাস্থলেই ওই গাড়িতে থাকা ইয়াবা বিক্রেতা আজিজুর রহমান আজাদ নিহত হন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ