• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে প্রীতি ফুটবল ম্যাচের টিকিটের চাহিদা বাড়ছে

সিসি নিউজ, ২৬ আগষ্ট: নীলফামারীর আপামর জনসাধারনের মাঝে ঈদের উৎসবের সাথে যোগ হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা জাতীয় দলের ফুটবল ম্যাচের আয়োজন নিয়ে। ২৯ আগষ্ট বিকেল ৪টায় নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একদিনের এই আন্তর্জাতিক ম্যাচটি। নব নির্মিত স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচের আয়োজন নিয়ে নীলফামারীবাসীর মাঝে ছড়িয়ে পড়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনা।
২০ হাজার দর্শক ধারন ক্ষমতার স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে প্রীতি ম্যাচটির জন্য আজ রোববার থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। নীলফামারী জেলা সদরের সকল এবং সৈয়দপুর শহরের শুধুমাত্র ঢাকা ব্যাংকে এ ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে। প্রথম দিনে ব্যাংকগুলোতে ফুটবলপ্রেমী পুরুষ দর্শকদের পাশাপাশি মহিলা দর্শকদের ভীড় দেখা গেছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এ ম্যাচের জন্য নীলফামারী জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। অপরদিকে নীলফামারী পৌর কর্তৃপক্ষ সফল ম্যাচ আয়োজনের আশা করছে।
প্রীতি ম্যাচ খেলার লক্ষ্যে সোমবার বিকেলে সৈয়দপুর বিমানবন্দরে পা রাখছে শ্রীলঙ্কার জাতীয় দল। দলটি রাত্রী যাপন করবে রংপুরে এবং পরদিন মঙ্গলবার সকালে রংপুর স্টেডিয়ামে অনুশীলন করবে। অপরদিকে মঙ্গলবার সকালে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সৈয়দপুর বিমানবন্দরে হয়ে রংপুরে পৌছাবে এবং বিকেলে রংপুর স্টেডিয়ামে অনুশীলন করবে। বুধবার নীলফামারী স্টেডিয়ামে উভয় দল একে অপরের মুখোমুখী হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ