লালমনিরহাট, ২৬ আগস্ট: বিনা টিকেটে রেল ভ্রমনের অভিযোগে লালমনিরহাটে ৮৬ জন যাত্রীর জরিমানা করেছে বাংলাদেশ রেলওয়ে বিভাগ।
আজ রবিবার সারা দিন ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ও দিনাজপুরগামী ডেমু ট্রেনে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ট্রাফিক সুপারিনটেনডেন্ট শওকত জামিল মহশি’র নেতৃত্বে এক অভিযান পরিচালিত হয়।
এ সময় বিনা টিকেটে রেল ভ্রমনের অভিযোগে ৮৬ জন যাত্রীর নিকট ৩২হাজার ৭শত টাকা জরিমানা আদায় করে রেল কর্র্র্তৃপক্ষ। অভিযানে সহকারী সুপারিনটেনডেন্ট সাজ্জাত হোসেন সহ রেলওয়ে বিভাগের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।