• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন নীলফামারীতে

সিসি নিউজ, ২৮ আগষ্ট: সাফ গেমসের আগে শ্রীলঙ্কা জাতীয় ফুটবল দলের সাথে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা এখন নীলফামারীতে। আজ মঙ্গলবার সকালে নভোএয়ারের একটি উড়োজাহাজে বাংলাদেশ দলটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। এ সময় নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ অভিনন্দন জানান। ক্ষুদে শিক্ষার্থীরা বিমানবন্দরে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে দুই দেশের পতাকা নেড়ে স্বাগত জানায় ফুটবলারদের।
পরে সড়ক পথে খেলোয়াড়রা রংপুরের উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করেন। কাল বুধবার
বিকেল ৪টায় নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একদিনের আন্তর্জাতিক ম্যাচটি।
২০ হাজার দর্শক ধারন ক্ষমতার স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে প্রীতি ম্যাচটির জন্য রোববার থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। দুই দিনে ১৬ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। ফলে দেখা দিয়েছে টিকিট সংকট।
নীলফামারী জেলা ও উপজেলা শহরের বিভিন্ন ব্যাংকে এ ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ