সিসি ডেস্ক: নীলফামারী জেলার সৈয়দপুরে ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এইচএসডিভিত্তিক সিম্পল সাইকেল বিদ্যুৎকেন্দ্র নিমাণ করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
এক্সপোর্ট ক্রেডির্ট এজেন্সির মাধ্যমে এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের দায়িত্ব পেয়েছে চায়নার ডংফেং ইলেকট্রিক করপোরেশন। বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করতে সরকারের ব্যয় হবে ৫৬৮ কোটি ২৯ লাখ ৫৯ হাজার টাকা।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বিদ্যুৎ বিভাগের এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছে। বুধবার (২৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান।