• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৬, আহত ৩০

সিসি নিউজ, ২ সেপ্টেম্বর: রংপুর মহানগরীর সিও বাজার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। রবিবার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বিআরটিসি বাসটি দুপুর ১২টার দিকে সিও বাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী ঠাঁকুরগাও থেকে ছেড়ে আসা রংপুরগামী অপর একটি লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। হাসাপাতালে নেয়ার পথে আরো ২জনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে দুটি শিশু  রয়েছে বলে জানা গেছে।  একইসঙ্গে দুই বাসের অন্তত ৩০ যাত্রী আহত হন। নিহত ৬ জনের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রোকসানা (১৮), গাইবান্ধা সদর উপজেলর  আজমুন (৪৫ ) ও পঞ্চগড় সদর উপজেলার শাহীন (৮)। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের  সংখ্যা আরো বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ