• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

২২ বছরেও বের হয়নি সালমান শাহর মৃত্যু রহস্য

বিনোদন ডেস্ক, ৬ সেপ্টেম্বর: ২২ বছর পেরিয়ে গেলেও এখনো উম্মোচন হয়নি নায়ক সালমান শাহর মৃত্যু রহস্য। নানা সংস্থার হাত ঘুরে মামলাটির তদন্ত এখন পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইর হাতে। এক থেকে দুই মাসের মধ্যে তদন্ত শেষ হবে বলে আশা করছে পিবিআই।
নায়ক সালমান শাহ। অসময়ে খসেপড়া বাংলা সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র। ৯০ এর দশকে সব শ্রেণি-পেশার দর্শককে সিনেমামুখি করেছিলেন সুদর্শন সুপাস্টার সালমান শাহ।
তার সাবলীল অভিনয় আর রুচিশীল ফ্যাশন বাংলা সিনেমায় যোগ করে নতুন মাত্রা। মাত্র ৪ বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমা চিত্রজগতে তাকে নিয়ে যায় এক অনন্য উচ্চতায়।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ইস্কাটনের বাসায় সালমান শাহর মরদেহ উদ্ধার করে পুলিশ। যা তার কোটি ভক্তানুরাগিকে ব্যাপকভাবে আন্দোলিত করে। শুরু হয় নানা গুঞ্জন। মত্যু হত্যা নাকি আত্মহত্যা।
সালমান শাহর মত্যুকে হত্যাকাণ্ড দাবি করে মামলা করেন তাঁর মা নীলা চৌধুরী। দীর্ঘ ২২ বছর থানা- পুলিশ, সিআইডি, বিচারবিভাগীয় তদন্ত শেষে এখন খতিয়ে দেখার ভার পিবিআইয়ের হাতে। তবে আগের সব তদন্তেই মিলেছে আত্মহত্যার তথ্য।
পিবিআই নতুন করে বাসার কেয়ারটেকার, বডিগার্ড, কর্মচারী, স্ত্রী-মা ,বন্ধুসহ মোট ২২ জনের স্বাক্ষ্য নিয়েছে। বাকী আরো ৫ জনকে জিজ্ঞাসাবাদ।
২২ বছর আগে পরলোকে সালমান। অথচ তাঁর ভক্তাসুরাগীরা এখনো তাঁকে স্মরণ করেন তার প্রতিটি জন্ম ও মৃত্যুবার্ষিকীতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ