• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশ হয়ে বুলেট ট্রেন চলবে কলকাতা-চীন

সিসি ডেস্ক, ১৩ সেপ্টেম্বর: চীনের কুমিং প্রদেশ থেকে কলকাতায় বুলেট ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা করছে চীন। যে ট্রেনটি চলাচল করবে বাংলাদেশ ও মিয়ানমার হয়ে। বুধবার এক সংবাদ সম্মেলনে কলকাতায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা ঝানউ এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে ঝানউ বলেন, চীন এবং ভারতের যৌথ প্রচেষ্টায় দ্রুত গতির এ ট্রেন সেবা চালু করতে চায় তার দেশ। যদি এ রেল সেবা চালু করা যায় তা হলে মাত্র কয়েক ঘণ্টায় কুনমিং প্রদেশ থেকে কলকাতায় পৌঁছানো সম্ভব হবে। আর সে ক্ষেত্রে মিয়ানমার ও বাংলাদেশের সামনেও লাভবান হওয়ার সুযোগ থাকবে।

তিনি বলেন, আমরা ২৮০০ কিলোমিটার দীর্ঘ ওই রেলপথের বিভিন্ন অংশে শিল্পকারখানা গড়ে তুলতে পারি। তাতে যেসব দেশের ওপর দিয়ে এ রেলপথ যাবে, তাদের সবারই অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা থাকবে।

কুনমিংয়ে ২০১৫ সালে যে গ্রেটার মেকং সাবরিজিয়ন সম্মেলন হয়েছিল, সেখানেও এ পরিকল্পনার উল্লেখ করা হয়েছিল বলে জানান ঝানউ ।

তিনি বলেন, এ রেলপথের লক্ষ্য হবে বিসিআইএম (বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার) করিডরে আন্তঃবাণিজ্য বাড়ানো। আর কলকাতা থেকে কুনমিং পর্যন্ত ইতিহাসের সেই সিল্ক রুট পুনরুদ্ধারে চীন বদ্ধপরিকর।কলকাতায় চীনের কনসাল জেনারেল এ বলে আশ্বস্ত করেন যে, তার দেশের আলোচিত বেল্ট অ্যান্ড রোড পরিকল্পনা বিশ্বজয়ের বা প্রতিবেশীদের দখল করার পরিকল্পনা থেকে নেয়া হয়নি।

ঝানউনের ভাষায়, এ পরিকল্পনা নেয়া হয়েছে যাতে আলোচনা আর পারস্পরিক পরামর্শের মাধ্যমে সবারই লাভবান হওয়ার সুযোগ তৈরি করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ