• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

রংপুর, ১৪ সেপ্টেম্বর: রংপুরের কোতোয়ালি থানায় ঘাঘট এলাকায় র‌্যাবের মাদকবিরোধী অভিযানে শওকত আলী ওরফে ঘুঘু (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর ১৪নং ওয়ার্ডের রাধাকৃষ্ণপুর ঘাঘটপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব জানিয়েছে, নিহত ঘুঘু ডাকাত নগরীর ১৪নং ওয়ার্ডের দেওডোবা ডাঙিরপাড় এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি ও মাদকের ১৩টি মামলা রয়েছে।

র‌্যাব-১৩ গণমাধ্যম শাখার কর্মকর্তা এএসপি খন্দকার গোলাম মর্তুজা বলেন, র‌্যাবের একটি দল ১৪নং ওয়ার্ডে মাদক উদ্ধার অভিযানে নেমেছিল। তখন তিন-চারজন মাদক বিক্রেতা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি করলে একজন গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

এ ঘটনায় এক র‌্যাব সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছেন গোলাম মর্তুজা।

তিনি বলেন, এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ছয় কেজি গাঁজা ও ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। নিহত শওকতের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ