• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশের উত্তর-মধ্যাঞ্চলে বন্যার আশঙ্কা

সিসি নিউজ: ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা অববাহিকায় প্রধান নদ-নদীর পানি বাড়তে থাকায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা দেখা দিতে পারে। বন্যা পুর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নদ-নদীর অধিকাংশ পয়েন্টে এরই মধ্যে পানি বেড়েছে। উত্তরাঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত। এছাড়া, সাগরে নিম্নচাপের কারণে আগামী সপ্তাহে ভারি বৃষ্টিপাত হতে পারে। এতে নদ-নদীর পানি আরো বাড়বে।
রেকর্ড অনুযায়ী, প্রধান নদীগুলোতে যখন পানি বৃদ্ধি পায় তখনই দেশে বন্যা হয়। এরই মধ্যে পানি বেড়েছে ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মায়।
বন্যা সতর্কীকরণ কেন্দ্র বলছে, ৯৪টি পয়েন্টের মধ্যে ৫৯টিতেই নদীর পানি বেড়েছে। এছাড়া, যমুনার সারিয়াকান্দি ও সোমেশ্বর নদীর কলমাকান্দা পয়েন্টের পানি ছাড়িয়েছে বিপদ সীমা। মঙ্গলবার নাগাদ বগুড়া, জামালাপুর ও সিরাজগঞ্জের আরো কিছু এলাকা প্লাবিত হতে পারে। পানি বাড়বে গঙ্গা-পদ্মা অববাহিকার নদ-নদীতেও।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বরে সারা দেশে আড়াই হাজার মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা। তবে মাসের প্রথম ১০ দিনেই ৯১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া, নিম্নচাপের প্রভাবে ২০ সেপ্টেম্বর থেকে টানা তিন-চারদিন ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, দেশের উত্তরাঞ্চলে গেল চার দিন ভারী বর্ষণ হয়েছে। এছাড়া, ভারতের আসাম ও অরুণাচল প্রদেশেও বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতি আরো খারাপ হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ