• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আফজাল শরীফকে ২০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

সিসি ডেস্ক: অভিনেতা আফজাল শরীফকে চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে এই অভিনেতার কাছে চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আফজাল শরীফ। মেরুদণ্ড, কোমর ও হাড়ের ব্যথার কারণে মাঝে মধ্যে অভিনয় থেকে দূরে থাকতে হয়। থেরাপি নিয়ে কিছুদিন ভালো থাকেন আবার কিছুদিন পরপর শারীরিক অবনতি ঘটে। আর্থিক সংকটের কারণে তিনি উন্নত চিকিৎসা করাতে পারছিলেন না।

আফজাল শরীফ সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রায় চার বছর থেকে মেরুদণ্ড, কোমর ও পায়ের ব্যথায় ভুগছি। থেরাপি নিলে কিছুদিন ভালো থাকি। আবার অসুস্থ হয়ে পড়ি। আগের মতো প্রাণ খুলে শুটিংও করতে পারি না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না পা ফুলে যায়। অনেকেই পরামর্শ দিচ্ছেন দেশের বাইরে চিকিৎসা নিতে। কিন্তু সেই অর্থও নেই আমার কাছে।’

তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক শিল্পীর পাশে দাঁড়িয়েছেন। আমি আশা করছি আমার পাশেও থাকবেন। আমি আবার আগের মতো অভিনয় করতে চাই। ভালো থাকতে চাই।’

আফজাল শরীফ জানান, ‘১৩ সেপ্টেম্বর শিল্পী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং নাট্যনির্মাতা জিএম সৈকতের সহযোগিতায় চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করেন তিনি। প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার মোহাম্মদ শামীম মুসফিক আফজাল শরীফের চিকিৎসার জন্য সহায়তার আবেদন গ্রহণ করেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ