• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে মাদকসেবি স্বাস্থ্য সহকারী ও ইউপি সদস্য আটক

মোহাম্মাদ মনিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর): দিনাজপুরের চিরিরবন্দরে মাদক সেবনের অভিযোগে উপজেলা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও প্রাক্তন ইউপি সদস্যকে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ। ১৯ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪টায় চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) উপজেলার উত্তর সুকদেবপুর গ্রামের রহিম উদ্দিনের পুত্র মোঃ খায়রুল আলম ও ৪নং ইসবপুর ইউনিয়নের প্রাক্তন ইউপি সদস্য ও দগড়বাড়ী গ্রামের আফজাল হোসেনের পুত্র আরিফ হোসেন স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসের ভিতরে বসে ইয়াবা সেবন কালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে। রাতে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা করেছে। মামলা নং-১৫, তারিখ-১৯/০৯/২০১৮। এ ব্যাপারে অফিসার ইনচার্জ মোঃ হারেসুল ইসলাম জানান, মাদক নির্মূল করতে বর্তমান সরকারের পদক্ষেপকে বাস্তবায়ন করতে কোন আপোস নেই। সেবনকালীন অবস্থায় আটক হওয়া দুজনকেই আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ