• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজশাহীতে নৈশকোচের ধাক্কায় নিহত ৩

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় সড়কে থেমে থাকা একটি ট্রাককে শ্যামলী পরিবহনের একটি নৈশকোচ ধাক্কা দিলে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।

বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উপজেলার তারাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুইজনের পরিচয় পাওয়া গেছে।

রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন এসব তথ্য সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন।

তিনি জানান, তারাপুর এলাকায় বালুভর্তি একটি ট্রাক রাস্তার বাম পাশে দাঁড়িয়েছিল। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের ওই নৈশকোচটি পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

এদিকে রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহম্মেদ জানান, তারা উদ্ধার কাজে সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের সহায়তা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ