• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেত্রী নিহত

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রত্না বেগম (৩০) নিহত হয়েছেন। রবিবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ছাতক উপজেলার কৈতক ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

সুনামগঞ্জ জেলা পরিষদের (সংরক্ষিত) সদস্য ও সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক সাবিনা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবিনা সুলতানা জানান, রাত ৯টার দিকে সিলেট শহরের রাজার গলি এলাকায় অবস্থিত নিজ বাসা থেকে ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে ছাতক উপজেলার কৈতকের উদ্দেশে রওনা হন রত্না। সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়া বাজারের নিকটবর্তী কৈতক ব্রিজের আগে পরনের ওড়না মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে গেলে তিনি পেছন থেকে পড়ে যান। এতে গুরুতর আহত হন তিনি।

ছেলে ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রত্না বেগম গত সিটি করপোরেশন নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ছিলেন। তবে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ