• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মীনা দিবস উদযাপন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: “মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই” এই স্লোগাণকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে মীনা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের উদ্যোগে আজ সোমবার সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ছানাউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোখছানা আনিছা, সহকারী শিক্ষা অফিসার হাফিজুর রহমান, শিক্ষক আব্দুল বাকী, মো: মোবারক হোসেন, আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমূখ।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ম হল রুমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সেখানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, শিক্ষা অফিসের কর্মকর্তাগণ, সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ