• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে বিএনপির ১৭ নেতাকর্মী কারাগারে

রংপুর, ২৫ সেপ্টেম্বর।। রংপুরে নাশকতার মামলায় বিএনপির ১৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলা জজ আদালতে হাজির হয়ে বিএনপির নেতাকর্মীরা জামিনের আবেদন জানালে বিচারক হুমায়ন কবির তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু জানান, মঙ্গলবার দুইটি মামলায় জামিনের আবেদন জানিয়ে আদালতে হাজির হন জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান রন্টু, কাজী খয়রাত, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আশফাকুল ইসলাম বসুনিয়া আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম ডালেস, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান বাদল, প্রচার সম্পাদক ফিরোজ আলম, জেলা যুবদলের সাবে সহ-সভাপতি তৌহিদুর রহমান মনা, বিএনপি নেতা বাবু, মনিরুজ্জামান মনির, মাহমুদুল হাসান সুজন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত জীবন, রংপুর সরকারি কলেজে ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাপলো চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ১৭ নেতাকর্মী।

তারা আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানালে বিচারক হুমায়ন কবির তাদের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিএনপির ছিলেন আইনজীবি আ. রশীদ, আব্দুল কাইয়ুম ও আফতাব হোসেনসহ ১৫ জন প্যানেল আইনজীবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ