• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে নাশকতা পরিকল্পনা মামলার ৪ জামায়াত নেতা গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি, ২৯ সেপ্টেম্বর: জয়পুরহাটের পাঁচবিবিতে নাশকতা পরিকল্পনা মামলার ৪ জন জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে তাদের উপজেলার কুশুম্বা ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ দাবী করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কুশুম্বা ইউপি জামায়াতের সেক্রেটারী ও বাঁশখুর গ্রামের ইউসুফ আলীর ছেলে আসাদুল ইসলম (৩৮), শ্রম বিষয়ক সম্পাদক ও কেন্দুল শান্তি নগর গ্রামের রহিম উদ্দিনের ছেলে সুজাউল ইসলাম (৩৬)। এ ছাড়া স্থানীয় জাময়াতের বিভিন্ন পদে থাকা নেতা বাঁশখুর গ্রামের ইউসুফ আলীর ছেলে ইউনুস আলী(২৬) ও একই গ্রামের আবু নূরের ছেলে আশরাফুল আলম (২৮)।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, গত ২ সেপ্টেম্বর নিজ গ্রামের মসজিদে বসে এক দল জামায়াত-শিবির নেতাকর্মী নাশকতার পরিকল্পনা করছিলেন, এমন সংবাদ পেয়ে পুলিশের টহল টীমের সদস্যরা ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যান। পরে তদন্ত সাপেক্ষে এজাহার নামীয় ১০ নেতাকর্মীসহ অজ্ঞাত আরো ১৫/২০ জন জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়।

ঘটনার পর থেকে আসামীরা পলাতক ছিলেন। শনিবার সকালে গ্রেফতার করে দুপুরে তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ