• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি, ২৯ সেপ্টেম্বর: জয়পুরহাটের কালাইয়ে নির্মানাধীণ ভবনের ছাদ থেকে পড়ে হাবিবুল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছে। শনিবার দুপুরে কালাই বাসস্ট্যান্ড এলাকায় নির্মানাধীণ ভাই ভাই সুপার মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।

হাবিবুল উপজেলার কাজি পাড়া গ্রামের মোস্তফা ইসলামের ছেলে।

প্রত্যক্ষদশীদের উদ্ধৃতি দিয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানন, হাবিবুল শনিবার দুপুরে ভাই ভাই সুপার মার্কেটে তৃতীয় তলায় কাজ করার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ