• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাকিস্তানকে ১৭ গোলে হারালো বাংলাদেশের মেয়েরা

সিসি নিউজ: অনূর্ধ্ব-১৮ সাফ নারী চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ১৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। খেলার প্রথমার্ধেই পাকিস্তানকে ৮ গোল দেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে দেয় আরো ৯ গোল।

শুরু থেকেই পাকিস্তানের জালে গোলের বন্যা বয়ে দিতে থাকে বাংলার মেয়েরা। অপরদিকে গোল ব্যবধান কমানো দূরের কথা মাঠের অর্ধ সীমানাও খুব একটা পার হতে পারেনি পাকিস্তানের মেয়েরা।

বাংলাদেশের পক্ষে স্ট্রাইকার স্বপ্না সাতটি, উইঙ্গার মার্জিয়া চারটি, ডিফেন্ডার শিউলি আজম করেছেন দুই গোল। আর একটি করে গোল করেছেন তহুরা খাতুন, মৌসুমি, আঁখি খাতুন ও কৃষ্ণা রানি সরকার।

গত আগস্টে ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে পাকিস্তানকে ১৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের পর ভুটানে আজ আবারও সেই পাকিস্তানকে ১৭ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশের মেয়েরা।

গত ২৮ সেপ্টেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টে গ্রুপে বাংলাদেশের সঙ্গী নেপাল ও পাকিস্তান। এর আগে টুর্নামেন্টের প্রথম দিনে পাকিস্তানকে ১২-০ গোলে হারিয়েছে নেপাল।

সূত্র: ইউএনবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ