• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টঙ্গীতে বয়লার বিস্ফোরণে নিহত ২, দগ্ধ ২০

গাজীপুর, ০২ অক্টোবর: গাজীপুরের টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানার বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন আরো অন্তত ২০ জন।

মঙ্গলবার পৌনে ১২টার দিকে টঙ্গীর বিশফিট শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

ন্যাশনাল ফ্যান কারখানার কর্মচারী আবদুল রহীম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে কারখানায় এসে কাজ শুরু করি। হঠাৎ বেলা পৌনে ১২টার দিকে কারখানার বয়লার বিস্ফোরিত হয়। এখন পর্যন্ত দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় দগ্ধ হয়েছেন আরো ২০ শ্রমিক। তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি।

টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন জানান, এ ঘটনায় দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান ওসি।

এর আগে ২০১৬ সালে ১০ সেপ্টেম্বর গাজীপুরে টঙ্গীর বিসিক শিল্প এলাকায় টাম্পাকো ফয়লস লিমিটেড নামের একটি প্যাকেজিং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে পাঁচ তলা ভবনটি পুরোপুরি ধসে পড়ে। বিস্ফোরণে দগ্ধ হয়ে ও চাপা পড়ে অন্তত ২৪ জন নিহত হয় এবং আহত হয় অর্ধশতাধিক মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ