• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে মানববন্ধন

সিসি নিউজ : সৈয়দপুর শহরের শহীদ ডাঃ জিকরুল হক সড়কস্থ কেন্দ্রীয় জামে মসজিদের ইমামের দেয়া বক্তব্যের জের ধরে সৃষ্ট অপ্রীতিকর ঘটনার প্রতিবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ওলামা আইম্মা পরিষদ ও মুসল্লিবৃন্দ।
মঙ্গলবার দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ডালপট্টি জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ এনামুল হক সাদী, নিয়ামতপুর শাহজালাল হাফেজিয়া মাদরাসার পরিচালক মাওলানা মোঃ আজিজুল ইসলাম, ইসলামিক বক্তা মাওলানা আবেদ আলী ফারুকী, হাফেজ ইসমাঈল হোসেন রেয়াজী ও দারুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা হারুন রেয়াজী।
বক্তারা বলেন, জামে মসজিদের ইমাম ভুল বক্তব্য দিয়ে থাকলে তা নিয়ে বাহাস হতে পারে। কিন্তু তা নিয়ে অনাকাঙ্খিত ঘটনার উদ্ভব কারো কাম্য হতে পারে না। একটি মহল ইমামের বক্তব্য নিয়ে বিশেষ পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। তারা সম্মানিত ইমামকে লাঞ্চিত ও মসজিদের পবিত্রতা ক্ষুন্ন করেছে। আগামীতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে সৈয়দপুরের মানুষ ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করবে।
উল্লেখ্য, সম্প্রতি ওই মসজিদের ইমাম জুমা নামাজের খুৎবায় ইয়াজিদ নামের শেষে রহমাতুল্লাহ আলাইহে বলেন। এর জের ধরে ২৮ সেপ্টেম্বর জুমা নামাজ শেষে মুসল্লিদের একটি পক্ষ এর প্রতিবাদ জানান। অভিযোগ করা হয়, এ পক্ষটি ওইদিন মসজিদের ইমামকে লাঞ্চিত করে এবং কয়েক ঘন্টা মসজিদে অবরুদ্ধ করে রাখে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ