নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় সীমানা জটিলতার কারনে স্থগিত হওয়া ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩৩ প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
শুক্রবার (৫ অক্টোবর) বিকালে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে চেয়ারম্যান পদে ১২জন, সাধারন সদস্য পদে ৯০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩১ জন।
নির্বাচন অফিস সুত্রে জানা যায়, খগাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে ৭ জন, সাধারন সদস্য পদে ৩৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন।
টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে ২জন, সাধারন সদস্য পদে ২৮জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬ জন ও গয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩ জন, সাধারন সদস্য পদে ২৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।
গয়াবাড়ী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে শরীফ ইবনে ফসয়াল মুন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সামচুল হক (আনারস), রুকুনুজ্জামান (মোটর সাইকেল) প্রতীক।
উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে ময়নুল হক আওয়ামীলীগের দলীয় প্রার্থী প্রতীক (নৌকা) ও রবিউল ইসলাম শাহীন (আনারস)।
খগাখড়িবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় প্রার্থী জাহাঙ্গীর আলম (নৌকা) ও আতিকুজ্জামান বিএনপির প্রার্থী (ধানের শীষ), জাকারিয়া হোসেন জাতীয় পার্টি (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী হিসেবে রবিউল ইসলাম লিথন (চশমা), সামিউল গনি চন্দন (আনারস), একেএম শামীম (মোটর সাইকেল), রুকুনুজ্জামান জুয়েল (ঘোড়া) প্রতিক পেয়েছে।
ডিমলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবা আক্তার বানু বলেন, প্রার্থীদের প্রতিক বরাদ্দের ফলে উৎসব মুখর পরিবেশে প্রচারনা শুরু করেছে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, মামলার জটিলতার কারনে স্থগিত হওয়া উপজেলার ৩টি ইউনিয়নের ভোট গ্রহন আগামী ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে।