• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএসএমএমইউতে খালেদাকে ভর্তি, রবিবার বোর্ড বসবে

ঢাকা, ০৬ অক্টোবর: রবিবার দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা ও চিকিৎসা সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হারুন আর রশিদ।

শনিবার বিকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘আগামীকাল (রবিবার) দুপুর ১টায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সভা শেষে বলা যাবে তার শারীরিক অবস্থা ও চিকিৎসা সম্পর্কে। আজ যেসব ফর্মালিটি করার দরকার ছিল মেডিকেল বোর্ডের সদস্যরা সেটি করেছেন।’

পরিচালক বলেন, খালেদা জিয়া শনিবার হাসপাতালে ভর্তি হয়েছেন। আমাদের সঙ্গে তিনি কুশলবিনিময় করেছেন। তার চিকিৎসার দরকারি সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

কয় দিন ভর্তি থাকবেন জানতে চাইলে তিনি বলেন, চিকিৎসার জন্য গঠিত বোর্ড পরীক্ষা করার পর বিস্তারিত বলা যাবে। এখন তো এ বিষয়ে আর কিছু বলা যাবে না

হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তার বিষয়ে বিএসএমএমইউ পরিচালক বলেন, তিনি যেহেতু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাই তার নিরাপত্তার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া জেল কোড অনুসারে তার সঙ্গে যারা থাকার দরকার তারাই হাসপাতালে থাকবেন। আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি যাতে তার কোনো অসুবিধা না হয়।

খালেদা জিয়ার পছন্দের চিকিৎসক মেডিকেল বোর্ডে আছেন কি না জানতে চাইলে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক বলেন, ‘আদালতের নির্দেশে আবদুল জলিল চৌধুরী ও ডা. বদরুন্নেসাসহ পাঁচজন ডাক্তারের মেডিকেল বোর্ড আমরা গঠন করেছি। আদালত আদেশে বলেছেন, এখানে ভর্তি হওয়ার পর আমরা সেই অনুসারে একটি মেডিকেল বোর্ড গঠন করেছি। এর পরও যদি তাঁর নিজস্ব কোনো পছন্দের ডাক্তার থাকেন উনি বলার সঙ্গে সঙ্গে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

হাসপাতালের ভিআইপি ডিলাক্স ৬১১ এবং ৬১২ নম্বর কেবিনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ