• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে নারী নির্যাতন বিরোধী প্রচারণায় মিনি ম‌্যারাথন

সিসি নিউজ, ১০ অক্টোবর: সংষ্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন,“ আমাদের পুরুষদের মানসিকতার পরিবর্তন করতে না পারলে শুধু মাত্র আইন করে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব নয়”।
আজ বুধবার দুপুরে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে নারী নির্যাতন বিরোধী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত মিনি ম্যারাথন এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন”।
নারীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, নিজের অধিকার নিজেদের আদায় করতে হবে, এজন্য বাড়ি থেকেই লড়াই শুরু করতে হবে”।
নারী যোগাযোগ কেন্দ্রের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী ও সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী ও ইউএসএস এর নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী এসময় বক্তব্য রাখেন।
উদ্বোধনের পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ম্যারাথনটি মশিউর রহমান ডিগ্রী কলেজে গিয়ে শেষ হয়। ম্যারাথনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ পাঁচ শতাধীক মানুষ অংশ নেন। পরে মশিউর রহমান ডিগ্রী কলেজ মাঠে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচী।
উন্নয়ন সংস্থা ডিয়াকোনিয়া ও ইউএসএস এর সহায়তায় এসব কর্মসূচীর আয়োজন করে নীলফামারী নারী যোগাযোগ কেন্দ্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ