• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

তারেকের যাবজ্জীবন হওয়ায় দেশে ফিরিয়ে আনা সহজ হবে

সিসি ডেস্ক, ১১ অক্টোবর: ২১শে অগাস্টের গ্রেনেড হামলার মামলা রায়ে তারেক রহমান যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় দেশে আনা সহজ হবে বলে মনে করছেন আইনবিদ আমিরুল ইসলাম। তবে তার সঙ্গে দ্বিমত করছেন শাহদীন মালিক। তিনি বলছেন, এতে তারেকের যুক্তরাজ্যে আশ্রয় দীর্ঘায়িত হওয়ার ক্ষেত্র তৈরি হয়েছে। এ মামলার চূড়ান্ত রায় পেতে আরো ৫ বছর লেগে যেতে পারে বলেও ধারণা তার।
দুই হাজার চার সালে তখনকার বিরোধী দল আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে চালানো হয় গ্রেনেড হামলা। বুধবার দেয়া বিচারিক আদালতের রায়ের পর্যবেক্ষণে বলা হয়ছে বিরোধী দলকে নেতৃত্বশূন্য করতেই চালানো এই হামলা।
বিশেষ জজ আদালতে ১৪ বছর আগে চালানো এ হামলার বিচার শেষ হওয়ায় সন্তুষ্ট আইনজ্ঞরা। তারা বলছেন, রাজনীতি জঙ্গি ও সন্ত্রাসমুক্ত করার ক্ষেত্রে এ রায় বড় ভূমিকা রাখবে।
পাশাপাশি এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার ক্ষেত্রে কূটনৈতিক তৎপরতা আরও জোরদারের পরামর্শও দেন আমিরুল ইসলাম।
তবে তাঁর এই বক্তব্যে একমত নন আরেক জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক।
আইন অনুযায়ী রায়ে সংক্ষুব্ধ পক্ষ ৩০ দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে পারবে। এ মামলায় চূড়ান্ত রায় পেতে অপেক্ষা করতে হবে আরো কয়েক বছর।
তারেক ছাড়াও এই মামলায় খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ পলাতক আছেন ১৮ আসামি।

উৎস: ইনডিপেনডেন্ট টেলিভিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ