• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে শ্রমিক পরিপন্থী আইন সংস্কারের দাবিতে মানববন্ধন

সিসি নিউজ, ১১ অক্টোবর॥ সৈয়দপুরে সড়ক পরিবহণ আইন-২০১৮ এর শ্রমিক পরিপন্থী ধারা সংস্কারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবোরোধ কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত শ্রমিকদের এ কর্মসুচীতে বিভিন্ন গন্তেব্যের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
এ সময় সৈয়দপুর বাস টার্মিনালের তিন মাথা মোড়ে উভয় দিকে শতশত বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে যায়। বিশেষ করে রংপুর বিভাগের বিভিন্ন জেলার আকাশ ও রেলপথের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
মানব বন্ধনে ৮ দফা দাবী তুলে ধরে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আখতার হোসেন বাদল, শ্রমিক নেতা আলতাফ হোসেন, মোঃ মমতাজ আলী ও মানিক হোসেন।
আকতার হোসেন বাদল বলেন, গত ১৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মহান জাতীয় সংসদে সড়ক পরিবহন এ আইন পাশ হয়। এই শ্রমিক স্বার্থে অনেক ধারা সংযোজিত হলেও কিছু শ্রমিকদের পরিপন্থী’ ধারা যুক্ত করা হয়েছে। শ্রমিকনেতারা এ আইন প্রনোয়নের সময় বাতিলের দাবি জানালেও সংশ্লিষ্টরা তা কর্ণপাত করেন নি। পরে ৪ অক্টোবর প্রধানমন্ত্রী বরাবর দেশের প্রতিটি শ্রমিক সংগঠন একত্রিত হয়ে স্বারকলিপি পেশ করা হয়। এ আন্দোলন শ্রমিকদের স্বার্থের। আমরা সরকারকে আইনের ধারা বাতিল নয় সংস্কারের দাবি করছি। না হলে আগামিতে এ নিয়ে বৃহৎ কর্মসুচ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ