• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘুর্ণিঝড় তিতলির আঘাতে ভারতে দুই জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, ১১ অক্টোবর।। হারিকেনের গতিসম্পন্ন ঘূর্ণিঝড় তিতলি ভারতের ওডিশা ও অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ভোরে। ঝড়ে এ পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম। লন্ডভন্ড হয়ে গেছে ঘরবাড়ি, যোগাযোগ। তিতলির প্রভাবে দেশের অনেক জায়গায় ঝড়বৃষ্টি হচ্ছে। সাগর হয়ে ওঠেছে উত্তাল, উপকূলে বন্ধ আছে নৌ যোগাযোগ।
ঘণ্টায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার বেগে ভারতের ওডিশা অতিক্রম করেছে শক্তিশালী ঘূর্ণিঝড় তিতলি। স্থানীয় সময় সকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫ টার মধ্যে এটি রাজ্যের গোপালপুর আঘাত হানে বলে জানায় স্থানীয় আবহাওয়া অধিদপ্তর।ঝড়ের সঙ্গে বণ্যা, ভূমিধস হয়। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখেরও বেশি বাসিন্দাকে।
এদিকে তিতলির প্রভাবে দেশের নানা জাযগায় ঝড়ো হাওয়া, বৃষ্টি হচ্ছে। রাজধানীতেও হচ্ছে দমকা বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আরও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তিতলি মোকাবেলায় এরইমধ্যে ১৯ জেলায় ব্যপক প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জেলার জন্য আলাদা করে ত্রান বরাদ্দের তথ্যও দেন।
বৈরী আবহাওয়ার কারণে উপকূলের সব রুটেই নৌচলাচল বন্ধ আছে গতকাল থেকে। পাশাপাশি সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে আগেই নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ