• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কলাপাতা মাথায় গণসংযোগ এমপি তুহিনের

সিসি ডেস্ক, ১৩ অক্টোবর।। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। কিন্তু তাতে থেমে থাকেননি ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের আওয়ামী লীগদলীয় এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন।

শুক্রবার (১২ অক্টোবর) সকালে বিভিন্ন এলাকায় গণসংযোগে নামেন আনোয়ারুল। ছাতা সঙ্গে না নেওয়ায় তিনি কলাপাতা মাথায় নিয়ে মোটরবাইকে করে এলাকা ঘুরে বেড়ান। নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই মনোনয়ন প্রত্যাশী।

উপজেলার খারুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে কয়েকটি পথসভায় বলেন, রাস্তাঘাট, ব্রিজ, শতভাগ বিদ্যুৎ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এখন দৃশ্যমান। দরিদ্র মানুষকে ঘর দিয়ে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। ফায়ার সার্ভিসের স্টেশন, কারিগরি কলেজ, জাতীয় চার নেতার স্মৃতিসৌধ ও সাব রেজিস্ট্রার বহুতল ভবন উদ্বোধন এখন সময়ের ব্যাপার।

বিকেলে ওই ইউনিয়নের আরো কয়েকটি গ্রামে গণসংযোগের সময় এলাকার মানুষের খোঁজখবর নেন তুহিন। এ সময় বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরেন।

গণসংযোগকালে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

কালেরকন্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ