• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে র‌্যাবের অভিযানে গাঁজা উদ্ধার

নীলফামারী প্রতিনিধি। কিশোরগঞ্জে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব) নীলফামারী ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার রাতে উপজেলা সদরের শ্মশান বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় পালিয়ে যায় গাঁজা ব্যবসায়ী। এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় মামলা করা হয়েছে র‌্যাবের পক্ষ্য থেকে।
সুত্র জানায়, র‌্যাবের ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২(সিপিসি-২) এর অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করে।
এ ঘটনায় কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ি গ্রামের আব্দুর রহমানের ছেলে রিপন হোসেন(২৩) এর নামে কিশোরগঞ্জ থানায় মামলা র‌্যাবের উপ-সহকারী পরিচালক(ডিএডি) ও পুলিশ পরিদর্শক তাপস চক্রবর্তি।
র‌্যাব নীলফামারী ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব জানান, শ্মশান বাজার এলাকা থেকে ৩’শ মিটার দক্ষিণে কালভার্টের পুর্বপাশে বিদ্যুৎ’র ট্রান্সফরমার পোস্টের গোড়ায় কাঁচা রাস্তা থেকে ওই গাঁজা উদ্ধার করা হয়। পলাতক ব্যক্তি একজন চিহিৃত ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) মফিজুল ইসলাম জানান, উদ্ধারকৃত গাঁজার মুল্য ৩৫হাজার টাকা।
আমরা বিজ্ঞ আদালতে আলামত উপস্থাপন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ