• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে সিসি ক‌্যামেরার ফুটেজ দেখে চোরাই গরু উদ্ধার, আটক-১

সিসি নিউজ, ১৪ অক্টোবর: সৈয়দপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের বন্দর বাজারের জনৈক কালা কসাইয়ের বাড়ি থেকে দুটি অস্টেলিয়ান গাভী উদ্ধার করেছে। গত শুক্রবার সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর নিজপাড়া থেকে চুরি হয় গরু দুটি।

পুলিশ জানায়, শহরের নিজপাড়ার ভ‌্যান চালক রবিউল ইসলামের বাসার সামনে থেকে শুক্রবার বেলা আড়াইটার দিকে চুরি হয় প্রায় দেড় লাখ টাকা দামের গরু দুটি। গরুর মালিক থানায় অভিযোগ করলে ওই সময় অনুযায়ী শহরের পাঁচমাথা মোড়ে স্থাপিত সিসি ক‌্যামেরায় দেখা যায় একটি নসিমনে গরু দুটি নিয়ে যাওয়া হচ্ছে। পরে ওয়াপদা মোড়ে স্থাপিত সিসি ক‌্যামেরায় একই দৃশ‌্য পরিলক্ষিত হলে পুলিশ চোরাই গরু ও চোর সনাক্তে অনুসন্ধান চালায়।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সৈয়দপুর থানার এস আই সাহিদুর রহমান ও এস আই বাপ্পি কুমার উত্তরা ইপিজেড মোড়ে চোরাই গরু বহনকারী নসিমন ও তার চালক সামিউল খানকে (৩৬) আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে চালক সামিউল গরু বহন করার বিষয়টি স্বীকার করে এবং সদরের চড়াইখোলা ইউনিয়নের বন্দর বাজারের কালা কসাইয়ের বাড়িতে পৌছে দেয়ার কথা জানায়। পরে ওই কসাইয়ের বাড়ি থেকে পুলিশ গরু দুটি উদ্ধার করে।

আটক নসিমনের চালক সামিউল খান সদরের চড়াইখোলা ইউনিয়নের বন্দর বাজারের পাঠান পাড়ার হবিবর খানের পুত্র।

এ ব‌্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা সিসি নিউজকে জানান, আটক সামিউল গরু চুরি সিন্ডিকেটের সদস‌্য। ওই দলের অন‌্যান‌্য সদস‌্যদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ