• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চট্টগ্রামে পাহাড় ও দেয়ালধস, নিহত ৪

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরে পাহাড় ও দেয়ালধসে মা-মেয়েসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

ভারী বর্ষণে শনিবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে আড়াইটার দিকে নগরীর আকবরশাহ থানার ফিরোজশাহ কলোনির ১নং ঝিল এলাকা ও পাঁচলাইশ থানার রহমান নগরে এ দুই ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফিরোজশাহ কলোনীর বরিশাল ঘোনায় বাসিন্দা একই পরিবারের মা নূর জাহান (৪৫), তার আড়াই বছরের মেয়ে ফয়জুন্নেসা ও বিবি জোহরা (৭০)। এ ছাড়া নগরের পাঁচলাইশ থানার রহমান নগর এলাকায় পৃথক দেয়াল ধসের ঘটনায় নূরুল আলম নান্টু (৩০) নামে একজন নিহত হন। তিনি রহমান নগরের বাসিন্দা লালমিয়ার ছেলে।

ফায়ার সার্ভিস জানায়, প্রবল বৃষ্টিতে নগরীর আকবরশাহ থানার ফিরোজশাহ কলোনিতে পাহাড়ধস হয়। এতে মাটিতে চাপা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয় এবং আহত হন কয়েকজন।

খবর পেয়ে উদ্ধারকাজ চলায় ফায়ার সার্ভিস। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানান, রাত আড়াইটার দিকে নগরীর আকবরশাহ থানার ফিরোজশাহ কলোনির ১নং ঝিল এলাকায় পাহাড়ধসে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে।

এদিকে বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক জানান, ভারী বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে যায়। এতে বড় গাছ ভেঙে পাহাড়ের নিচে থাকা কয়েকটি কাঁচা-পাকাঘরের ওপর পড়ে। এ সময় দেয়ালধসে নূরে আলম লালটু মিয়াসহ কয়েকজন আহত হন।

পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক নূরে আলমকে মৃত বলে ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ