• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্কুলে ভর্তি ফি সর্বোচ্চ ৫ হাজার টাকা নির্ধারণ

সিসি নিউজ, ২৩ অক্টোবর।। নির্বাচনকে সামনে রেখে আগামী শিক্ষাবর্ষের স্কুলের ভর্তি ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেজন্য বার্ষিক পরীক্ষাও ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। ভর্তি ফি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা নির্ধারণ করে নীতিমালার খসড়াও চুড়ান্ত করা হয়েছে।
ডিসেম্বরে জাতীয় নির্বাচন হওয়ার কথা।এটিকে ধরে আগামী বছরের স্কুলের বার্ষিক পরীক্ষা এগিয়ে নিয়ে এসেছে শিক্ষামন্ত্রণালয়।
ডিসেম্বরের মাঝামাঝিকে টার্গেট করে এরই মধ্যে ভর্তি নীতিমালার কাজ চুড়ান্ত হয়েছে। এবার ঢাকা মেট্রোপলিটনে সর্বোচ্চ ভর্তি ফি পাঁচ হাজার টাকা। আর অন্যান্য মেট্রোপলিটনে তিন হাজার টাকা। এবার জেলা শহরে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা। আর উপজেলা শহরে এক হাজার টাকা। মফস্বলে নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।
স্কুল কর্তৃপক্ষ বলছে, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ভর্তি কার্যক্রম এগিয়ে আনতে তারা কাজ করছেন।
এদিকে অভিভাবকরা বলছেন, ভর্তি ফি নির্ধারণ করে দিলেও স্কুলগুলো প্রতিবছরই বাড়তি ফি আদায় করে। তাই কঠোর নজরদারির দাবি তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ